২০২৩ সালে পঞ্চমবারের মতো ইভির দাম কমালো টেসলা
গত তিন মাসে অর্থাৎ চলতি বছরে পঞ্চমবারের মতো নিজেদের ইলেকট্রিক গাড়ির দাম কমিয়েছে টেসলা। যুক্তরাষ্ট্রের বাজারে মূল দামের থেকে প্রায় ছয় শতাংশ দাম কমিয়েছে ইলন মাস্কের কোম্পানিটি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, মাত্র একদিনের ব্যবধানে মডেল ৩ এর দাম এক হাজার ডলার হ্রাস করা হয়েছে। টেসলার ওয়েবসাইট মতে, বর্তমানে গাড়িটির দাম ৪১ হাজার ৯৯০ ডলার।
উচ্চমানের কনফিগারেশনের ক্ষেত্রে অনেক বড় ধরনের মূল্যহ্রাস করা হয়েছে। মডেল ওয়াই লং রেঞ্জ এবং পারফরমেন্স মডেলের দাম দুই হাজার ডলার কমে যথাক্রমে ৫২ হাজার ৯৯০ ডলার ও ৫৬ হাজার ৯৯০ ডলার করা হয়েছে।
মডেল এস এবং মডেল এক্সের চলতি বছরে সবথেকে বেশি দাম কমেছে। মডেল দুটির দাম পাঁচ হাজার ডলার হ্রাস পেয়ে বর্তমান দাম যথাক্রমে ৮৪ হাজার ৯৯০ ডলার ও ৯৪ হাজার ৯৯০ ডলার।
গত সপ্তাহে টেসলা জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি প্রায় ৪ লাখ ২৩ হাজার ইলেকট্রিক গাড়ি বাজারে সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্র, চীনসহ অন্যান্য দেশে মূল্যহ্রাসের কারণে এই রেকর্ড সংখ্যক গাড়ি সরবরাহ হয়েছে।
ডিবিটেক/বিএমটি







